ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৫০০ ছুঁইছুঁই

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ৮১ জনের মৃত্যু হয়েছে। এর আগে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবর মাসে ১৭৪ জন মারা যায়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে এ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ২৪৯ জন। বর্তমানে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৫৭০ জন। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

