বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুনআজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬নিষিদ্ধ দলের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ
বিজ্ঞাপন

চীনে মানুষ নিয়ে প্রথম আকাশে উড়ল বৈদ্যুতিক বিমান

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
চীনে মানুষ নিয়ে প্রথম আকাশে উড়ল বৈদ্যুতিক বিমান

চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটি সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করে। প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে বিমানটি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদসংস্থা রয়টার্স জানায়, সিই-২৫এ (CE-25 A) মডেলের বিমানটিতে দুজন পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে বিমানটি। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ ও বার্তা সংস্থা সিনহুয়া প্রথম এ উড্ডয়নের খবর প্রকাশ করে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...