বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুনআজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬নিষিদ্ধ দলের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ
বিজ্ঞাপন

চাঁদের প্রথম ছবি তোলা সেই কিংবদন্তি ক্যামেরা এখন স্মার্টফোনে

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
চাঁদের প্রথম ছবি তোলা সেই কিংবদন্তি ক্যামেরা এখন স্মার্টফোনে

সূর্যাস্তের স্বাভাবিক আভা, মানুষের ত্বকের প্রকৃত রং কিংবা প্রকৃতির সূক্ষ্ম রঙের ভারসাম্য অক্ষুণ্ণ রাখাই এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য। বর্তমান সময়ে যখন ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সম্পাদনার কারণে ছবির স্বাভাবিকতা অনেক সময় হারিয়ে যায়, তখন বাস্তব মুহূর্তের অকৃত্রিম রূপ ধরে রাখার এই দর্শন নতুন করে গুরুত্ব পাচ্ছে।

পেশাদার ক্যামেরা থেকে স্মার্টফোনের যুগে

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ফটোগ্রাফির অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। ভারী পেশাদার ক্যামেরার পরিবর্তে দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো ধরে রাখতে এখন স্মার্টফোনই প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ব্যবহারকারীরাও এখন স্মার্টফোন ক্যামেরায় নিখুঁত ডিটেইলস এবং স্বাভাবিক রঙের প্রত্যাশা করেন।

এই চাহিদাকে সামনে রেখেই সাম্প্রতিক বছরগুলোতে ঐতিহ্যবাহী ক্যামেরা নির্মাতাদের সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় হ্যাসেলব্ল্যাডের কালার ফিলোসফি ও ইমেজিং দক্ষতা যুক্ত হয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো-র ফ্ল্যাগশিপ ‘ফাইন্ড’ সিরিজে।

তথ্য অনুযায়ী, অপো ‘ফাইন্ড এক্স ১০ প্রো ম্যাক্স’ মডেলে হ্যাসেলব্ল্যাডের সহযোগিতায় ‘ট্রু টু আইজ’ বা খালি চোখে দেখার মতো বাস্তব ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...