বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চশমাও জমা দিতে হবে দক্ষিণ কোরিয়ায়

শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পার্লামেন্টে বলেন, ‘পরীক্ষার প্রতিটি পর্বে সব চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে, যাতে ন্যায্য ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়।’ তিনি জানান, নিষিদ্ধ সামগ্রীর তালিকায় স্মার্ট চশমাও যুক্ত করা হয়েছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করলে ফৌজদারি শাস্তির মুখেও পড়তে হতে পারে।
আগামী ১৯ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি)। এতে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। প্রায় আট ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের ভবিষ্যৎ, কর্মজীবন ও সামাজিক অবস্থান নির্ধারণের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এই পরীক্ষার সময় দেশটিতে কার্যত স্থবিরতা নেমে আসে। এমনকি ইংরেজি শ্রবণ দক্ষতা যাচাইয়ের ৩০ মিনিটে শব্দদূষণ এড়াতে বিমান ওঠানামাও বন্ধ রাখা হয়।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

