দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইউএলএর সঙ্গে কাজ করছে জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ভলকান রকেটের প্রথম ধাপে রয়েছে প্রতিষ্ঠানটির তৈরি দুটি বিই-৪ ইঞ্জিন। তবে দুর্ঘটনার জন্য এই ইঞ্জিন দায়ী কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০২৪ সালে প্রথম উড্ডয়নের পর এটি ছিল রকেটটির পঞ্চম অভিযান। এবারের দুর্ঘটনার আগে প্রায় ৯ মাস রকেটটির উড্ডয়ন বন্ধ ছিল। নতুন করে উড্ডয়নের পর এমন ব্যর্থতা ইউএলএর জন্য বড় ধাক্কা। অন্যদিকে দুর্ঘটনাটি আমাজনের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের জন্য বড় বাধা। ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আমাজন পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বরের দুর্ঘটনার আগে পর্যন্ত ১৪টি উৎক্ষেপণ অভিযানে আমাজন ৩৯৮টি স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে পেরেছিল।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

