বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুনআজকের নামাজের সময়সূচি: ১৯ নভেম্বর ২০২৬নিষিদ্ধ দলের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ
বিজ্ঞাপন

হাতের ইশারায় চলবে স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
হাতের ইশারায় চলবে স্মার্টওয়াচ

এখানে আরেকটি প্রযুক্তি হলো ট্রানস্‌ফ এইচএআর। এটি একটু ভিন্নভাবে কাজ করে। স্মার্টওয়াচের ভেতরে থাকা অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপের মতো সেন্সর কবজির গতি, ঘূর্ণন ও নড়াচড়া পরিমাপ করে। এরপর প্রযুক্তিটি সেই তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারী কী করছেন, তা শনাক্ত করার চেষ্টা করে। এর বৈশিষ্ট্য হলো, ব্যবহারকারী কোনো কাজ কয়েকবার দেখালেই স্মার্টওয়াচ সেটি চিনতে ও শিখতে পারে। গবেষকেরা ২ হাজার ৭০০ ঘণ্টার বেশি সময়ের বিভিন্ন নড়াচড়ার তথ্য ব্যবহার করে সিস্টেমটিকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন।

এই প্রযুক্তি যে শুধু স্মার্টওয়াচে কাজে লাগবে, তা নয়। চিকিৎসাক্ষেত্রেও কাজে লাগতে পারে। যেমন কৃত্রিম হাত বা রোবোটিক প্রস্থেটিক হাত নিয়ন্ত্রণে হাতের ইশারা শনাক্ত করার প্রযুক্তি সহায়তা করতে পারে। আবার হাসপাতাল বা বৃদ্ধনিবাসে রোগীরা নিয়মিত দাঁত ব্রাশ করছেন কি না, ব্যায়াম করছেন কি না কিংবা নির্দিষ্ট কোনো শারীরিক কাজ করছেন কি না, তা পর্যবেক্ষণেও ব্যবহার করা যেতে পারে।

তবে প্রযুক্তি দুটো এখনো গবেষণা পর্যায়ে রয়েছে। গবেষকেরা ইলেকট্রনিক অংশগুলোকে স্মার্টওয়াচের ভেতরে আরও সুন্দরভাবে যুক্ত করার কাজ করছেন। তাই বিজ্ঞানীরা আশা করছেন, অদূরভবিষ্যতে হয়তো আমরা হাতের ইশারায় স্মার্টওয়াচ ব্যবহার করতে পারব।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...