বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!
বিজ্ঞাপন

ইরানের কেশম দ্বীপে নতুন করে মার্কিন হামলা, নিশ্চিত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম
ইরানের কেশম দ্বীপে নতুন করে মার্কিন হামলা, নিশ্চিত করলেন ট্রাম্প

আলোচনা অব্যাহত থাকার দাবি ট্রাম্পের

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একাধিকবার ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র অনেক অগ্রগতি অর্জন করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে বলে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এ ধরনের ভিত্তিহীন খবর শুধু তাদেরই লাভবান করে, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।

নির্বাচনের পর নতুন করে উত্তেজনা

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর শুক্রবারের হামলাকে নতুন করে সংঘাতের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প নিজেও নির্বাচনের ফলাফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

নির্বাচনের পর থেকে ইরানকে নিয়ে কখনো কঠোর সামরিক হুঁশিয়ারি দিচ্ছেন, আবার কখনো যুদ্ধের অবসান কাছাকাছি বলে ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ইরানের বাকি অংশও ‘ধ্বংস’ করতে হতে পারে। তিনি আরও বলেন, তিনি এমন কোনো পদক্ষেপ নিলে তা খুব শিগগিরই সবাই জানতে পারবে।

এর আগে বুধবার দ্য নিউইয়র্ক টাইমস-কে পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা জানান, ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার বিমান ও নৌসেনা। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং এক ডজনের বেশি যুদ্ধজাহাজে এসব বাহিনী মোতায়েন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক হামলা পুনরায় শুরুর বিষয়ে ট্রাম্পের হুমকির মধ্যে তেহরান কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...