বিশ্বভ্রমণে বেরিয়ে মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়া প্রমোদতরীটি সিঙ্গাপুরে জব্দ

সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা নাবিক ও কর্মীরা ভালো আছেন। তাদের কল্যাণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন জাহাজটির ঋণদাতারা। আদালতের আদেশ অনুযায়ী জাহাজটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় সিঙ্গাপুরের আইনজীবী প্রতিষ্ঠান হেলসম্যান এলএলসিকে জব্দের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা কোন পক্ষের প্রতিনিধিত্ব করছে, তা স্পষ্ট নয়।
জাহাজটির যাত্রীদের জন্য কয়েক ধরনের আবাসন সুবিধা রেখেছিল পরিচালনাকারী প্রতিষ্ঠান। কেউ কেবিন কিনে স্থায়ীভাবে বসবাস করতে পারতেন, কেউ পাঁচ বছরের আবাসন সুবিধা নিতে পারতেন। আবার কয়েক দিনের জন্য কেবিন ভাড়া নেওয়ারও সুযোগ ছিল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কেবিনের স্থায়ী মালিকানা পেতে খরচ ছিল ১ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার ডলার। মাসিক ভাড়া ছিল ৩ হাজার ৫০০ ডলার থেকে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

