বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে, আদালতের অনুমতি

২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের দুটি ভিন্ন অংশ জোড়া দিয়ে প্রচার করেছিল বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠান। এ সম্পাদনার অভিযোগে সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আদালতের এই সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘আদালতের এই সিদ্ধান্তে আমরা বিস্মিত। তবে আদালতের কর্তৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। মামলাটি এখন পরবর্তী পর্যায়ে এগোবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাসী। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এ মামলার জবাব দিয়ে যাব।’
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

