বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো যাবে না: সি

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ ঠেকানো যাবে না: সি

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দ্বীপটির চারপাশে চীনের ২৯টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনও রয়েছে। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে এসব উড়োজাহাজ তাইওয়ানের আশপাশে ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ পরিচালনা করেছে।

তাইওয়ানের জনগণকে চীনের অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান

চীনের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি ও শিল্পকেন্দ্র শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে সির এই বক্তব্য এল। ওই সম্মেলনে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এ ছাড়া তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই সপ্তাহের কিছু বেসিসময় বাকি রয়েছে।

গত মাসে সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে চীনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে তাইওয়ানের নাগরিকদের দূরে থাকার আহ্বান জানিয়েছিল তাইওয়ান সরকার। সান ইয়াত-সেন এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকার সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি বিকৃত বলেও অভিযোগ করেছিল তাইপে।

বেইজিং সান ইয়াত-সেনকে মহান জাতীয় বীর ও দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে। একই সঙ্গে ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবেরও অগ্রদূত হিসেবে তাঁকে বিবেচনা করে চীন। ওই বিপ্লবে পরাজিত চীন প্রজাতন্ত্রের সরকার পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। সেই সরকার পরবর্তী সময়ে সেখানেই অবস্থান করতে থাকে এবং এখনো তাইওয়ানে চীন প্রজাতন্ত্রের সরকার বিদ্যমান।

সি চিনপিং বলেন, সান ইয়াত-সেন ছিলেন একজন মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক এবং ‘চীনের গণতান্ত্রিক বিপ্লবের মহান পথিকৃৎ’।

তিনি আরও বলেন, ‘মি. সান ইয়াত-সেন সব সময় দেশের ঐক্য ও জাতির সংহতি বজায় রাখার পক্ষে ছিলেন। দেশ কিংবা জাতিকে বিভক্ত করে এমন সব বক্তব্য ও কর্মকাণ্ডের তিনি দৃঢ়ভাবে বিরোধিতা করতেন।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...