ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্বিতণ্ডার খবর

সম্প্রতি সিবিএস নিউজ-এর ‘সিক্সটি মিনিটস’ নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ইরানে পুনরায় হামলা চালানো হবে কি না—এর উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করার মতো কোনো যুক্তিসংগত কারণ আছে বলে আমি মনে করি না।’
এদিকে গত মঙ্গলবার ২৬তম নেসেটে (ইসরায়েলি সংসদ) ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র এবং নিজের দেশের ভেতরের বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু দাবি করেন, ইরান তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই অস্তিত্বের হুমকি স্থায়ীভাবে নির্মূল করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহ সরকারের পতন ঘটানো। নয়তো শিগগিরই পারমাণবিক শক্তিধর ইরানকে মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে চাপ আসবে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

