বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!
বিজ্ঞাপন

জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৫০ কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৫০ কোটি টাকা উদ্ধার

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪৯ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৭১১ টাকা।

বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের বান্ডিল থেকে শুরু করে খামারবাড়ি, গুদাম ও বিভিন্ন স্থাপনায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় দেশটির সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস জানায়, গত ১২-১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশটির আরও তিনটি অঞ্চলে তল্লাশি চালানো হয়। সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তদন্তে নতুন করে গঠিত সংস্থাটির কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।

তল্লাশিতে হাঙ্গেরির মুদ্রা ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। খামারবাড়ি, গুদাম, একটি আবাসিক ভবন এবং নির্জন স্থানে রাখা একটি উচ্চমূল্যের সিন্দুক থেকে এসব অর্থ পাওয়া যায়। এছাড়া বনাঞ্চলের মাটির নিচেও পুঁতে রাখা ছিল বিপুল পরিমাণ নগদ অর্থ।

উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে, কর্মকর্তারা, বনভূমিতে মাটি খুঁড়ে অর্থের বান্ডিল বের করছেন। পরে উদ্ধার করা অর্থের স্তূপ পরীক্ষা করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থ গণনা করতে কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।

এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনা সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাককে ঘিরে চলমান দুর্নীতির তদন্তের অংশ। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টর অরবানের মন্ত্রিসভায় উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...