বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ
বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৪ নভেম্বর) হুতিদের ছোড়া ওই দুটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট ও রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

গত সেপ্টেম্বর থেকে নতুন করে সংঘাত শুরু হয়েছে সৌদি আরব ও বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।

সূত্র: এএফপি, আরব নিউজ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...