বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

শিবির ইস্যুতে প্রভোস্টের সঙ্গে হল ছাত্রদল নেতাদের বাগ্‌বিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
শিবির ইস্যুতে প্রভোস্টের সঙ্গে হল ছাত্রদল নেতাদের বাগ্‌বিতণ্ডা

শিবির নেতাদের গুরুত্ব দেওয়া এবং তাদের নিয়ে হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন করার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বাগবিতণ্ডা চলাকালে উপস্থিত ছিলেন হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, খন্দকার মেহেদী, আব্দুল্লাহ আল মোস্তাফিজ, জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

ছাত্রদলের দাবি, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপনে ছাত্রদল দাবি তুললেও, প্রভোস্ট হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলামকে ডাকেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...