বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

জ্বালানি সংকট মোকাবিলায় ৪ কোটি ২৬ লাখ ব্যারেল তেল ছাড়বে ইউরোপ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ এএম
জ্বালানি সংকট মোকাবিলায় ৪ কোটি ২৬ লাখ ব্যারেল তেল ছাড়বে ইউরোপ

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে কৌশলগত মজুত থেকে ৪ কোটি ২৬ লাখ ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপের ১২টি দেশ। আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষ নাগাদ এসব তেল বাজারে ছাড়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ২ কোটি ৫ লাখ ব্যারেল হবে ডিজেল।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান ইয়োরগেনসেন সাংবাদিকদের বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কৌশলগত মজুত থেকে দ্রুত ৪ কোটি ২৬ লাখ ব্যারেল তেল ছাড়ার বিষয়ে ইইউর সদস্য দেশগুলো তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর প্রায় অর্ধেকই হবে ডিজেল।

এই উদ্যোগে অংশ নেওয়া দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেন।

চলতি মাসে জি-৭ দেশগুলোর মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর কয়েক সপ্তাহ আগে জি-৭ অর্থনীতির দেশগুলো বিশ্ববাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দেয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...