রাজধানীর শীর্ষ ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

ভিকারুননিসা
গত বছরের তুলনায় এবার এইচএসসিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। গত বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪১৬ জন। এ বছর ভিকারুননিসায় পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ।
ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটির বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৭০২ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে ফেল করেছেন ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। আর মানবিক বিভাগে পাস করেছেন ২৭৪ জন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন শিক্ষার্থী।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬২ জন। ফেল করেছেন ১২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।

