বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!
বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে আগুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, রোববার (১ নভেম্বর) প্রণালিতে মাইন বিস্ফোরণের পর দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। তবে জাহাজ দুটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনো স্বাধীনভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ‘আল মায়েদা’ অজ্ঞাত বস্তু দিয়ে হামলার শিকার হয়। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি পরিবহন সংস্থা নাকিলাত জানিয়েছে, হামলায় জাহাজের কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। ঘটনার পর উপসাগরীয় দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিবহনে হামলা আন্তর্জাতিক নৌ চলাচল, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দিনের একটি পরিকল্পনার মাধ্যমে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনীতির পথ বেছে নেবে।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের সঙ্গে সমঝোতা না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...