বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

নতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
নতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসার আওতায় মূলত তিন ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে—কোনো পেশায় নিবন্ধন বা লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ; নির্দিষ্ট যোগ্য পেশায় দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর প্রশিক্ষণ; বিদেশে পেশাগত সক্ষমতা উন্নয়ন, উচ্চতর যোগ্যতা বা বিশেষ উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ।

এই ভিসার মাধ্যমে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পাওয়া যাবে। তবে ভিসার মেয়াদ আবেদনকারীর প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করবে।

তবে প্রশিক্ষণের সুযোগ থাকলেও অস্ট্রেলিয়ায় কোনো কাজ করার অনুমতি পাওয়া যাবে না।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। ভিসা অনুমোদনের সময়ও তাকে দেশের বাইরেই অবস্থান করতে হবে।

যেকোনো দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট প্রশিক্ষণের উদ্দেশ্য, অনুমোদিত স্পনসর ও প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন ছাড়া সাধারণ চাকরি বা পড়াশোনার বিকল্প হিসেবে এই ভিসায় আবেদনের সুযোগ নেই বলেও জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...