বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বড় ৩ বড় শহর এখন সোশ্যাল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
যুক্তরাষ্ট্রের বড় ৩ বড় শহর এখন সোশ্যাল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

এর আগে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মেয়র নির্বাচনের প্রচারণায় জেনিস লুইস জর্জও সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ এবং সর্বজনীন শিশু পরিচর্যা ব্যবস্থাকে তাঁর নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরেছিলেন।

ডিসির পরবর্তী মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাওয়া লুইস জর্জ ট্রাম্প প্রশাসনের ওয়াশিংটন ডিসিতে কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের বিরোধিতা করার অঙ্গীকার করেছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘ডিসির বাসিন্দাদের জীবনমান উন্নত করতে প্রশাসনসহ যে কারও সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত।’ মঙ্গলবার রাতে বিজয়ী ভাষণে লুইস জর্জ বলেন, ‘আমি পাড়ার ছোট দোকানের মেয়রও হব, আবার করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কার্যালয়ের মেয়রও হব।’

মঙ্গলবারের নির্বাচনে এই আন্দোলনের আরও কয়েকটি সাফল্য যুক্ত হয়েছে। রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরের মেয়র হিসেবেও নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। পাশাপাশি নিউইয়র্ক থেকে মিশিগান হয়ে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট আন্দোলনের আরও কয়েকজন প্রার্থী।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...