বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

বিনার চার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, টিকলেন ৭৩ জন

নিজস্ব প্রতিবেদক২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম
বিনার চার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, টিকলেন ৭৩ জন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চারটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরবর্তী ধাপ অর্থাৎ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন ৭৩ জন প্রার্থী।

বিনার প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, উত্তীর্ণদের মধ্যে উচ্চমান সহকারী পদে সবচেয়ে বেশি ৩৫ জন সুযোগ পেয়েছেন। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর পদে ২১ জন, ড্রাফটসম্যান পদে ১১ জন এবং ফটোগ্রাফার পদে ৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিনার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচিতদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়াও প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

চাকরি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...