আজ ভূত চতুর্দশীতে দেখুন পশ্চিমবঙ্গের ১০টি ভূতের সিনেমা

নিশি তৃষ্ণা
বাংলা হরর সিনেমার তালিকায় পরিমল ভট্টাচার্য পরিচালিত ‘নিশি তৃষ্ণা’ একটি উল্লেখযোগ্য নাম। এই ছবিতে উঠে এসেছে বাংলার লোকবিশ্বাসে প্রচলিত রক্তপিশাচের ধারণা। গ্রামবাংলার পরিবেশ, অন্ধকার, অজানা আতঙ্ক এবং রক্তপিপাসু অতিপ্রাকৃত সত্তার উপস্থিতি ছবিটিকে দিয়েছে ভিন্ন স্বাদ। যারা প্রচলিত ভূতের গল্পের বাইরে একটু বেশি গা ছমছমে অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য ছবিটি হতে পারে ভালো পছন্দ।
ভূতের ভবিষ্যৎ
বাংলা ভূতের সিনেমার কথা উঠলে ‘ভূতের ভবিষ্যৎ’-এর নাম আসবেই। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে একটি পুরোনো জমিদারবাড়িতে আশ্রয় নেওয়া বিভিন্ন সময়ের ভূতেদের গল্প তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত। বাড়িটি ভেঙে বহুতল নির্মাণ করতে চায় এক প্রোমোটার। নিজেদের বাসস্থান রক্ষা করতে একজোট হয় নানা যুগের ভূতেরা। ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে ভূতেরা শুধু ভয় দেখায় না; তাদের রয়েছে নিজস্ব ব্যক্তিত্ব, দুঃখ, অভিমান ও হাস্যরস। সামাজিক ব্যঙ্গ, দুর্দান্ত সংলাপ এবং অভিনয়ের কারণে ছবিটি বাংলা সিনেমায় বিশেষ জায়গা করে নিয়েছে।
যেখানে ভূতের ভয়
ভূতের গল্প শুনতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য এই সিনেমাটি একেবারে উপযুক্ত। সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় ছবিটিতে একাধিক ভৌতিক গল্পকে একসূত্রে গেঁথেছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ভূত ভবিষ্যৎ’এবং সত্যজিৎ রায়ের ‘ব্রাউন সাহেবের বাড়ি, ‘অনাথ বাবুর ভয়’ ও ‘লখনউয়ে ডুয়েল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। প্রতিটি গল্পের রয়েছে আলাদা রহস্য, আলাদা ভৌতিক আবহ। কোথাও হাসির উপাদান, কোথাও আবার অজানা আতঙ্ক। এক সিনেমায় কয়েক রকম ভূতের স্বাদ পেতে চাইলে এটি অবশ্যই দেখতে পারেন।

