বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

হাত ও পায়ের পাতার একজিমা পমফোলিক্স; প্রাকৃতিক উপায়ে যেভাবে স্বস্তি পাবেন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম
হাত ও পায়ের পাতার একজিমা পমফোলিক্স; প্রাকৃতিক উপায়ে যেভাবে স্বস্তি পাবেন

তাজা অ্যালোভেরা জেল

অ্যালোভেরার ঠান্ডা করার ক্ষমতা বা কুলিং ইফেক্ট পমফোলিক্সের ফোসকার কারণে হওয়া চামড়ার ভেতরের গরম ভাব ও জ্বালাপোড়া দ্রুত দূর করে। পাতা থেকে তাজা জেল বের করে সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। তবে বাজার থেকে কেনা সুগন্ধিযুক্ত বা অ্যালকোহল মেশানো অ্যালোভেরা জেল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো ত্বককে আরও খসখসে ও রুক্ষ করে তুলতে পারে।

পাতলা অ্যাপল সিডার ভিনেগার

ত্বকের স্বাভাবিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে আপেল সিডার ভিনেগার সাহায্য করতে পারে। সমপরিমাণ পানি এবং অ্যাপল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। এবার একটি তুলার বল সেই মিশ্রণে ভিজিয়ে আলতো করে আক্রান্ত ত্বকে লাগান। তবে মনে রাখবেন, ফোসকা যদি ফেটে গিয়ে থাকে বা কাঁচা ঘা তৈরি হয়, তবে ভিনেগার ব্যবহার করবেন না। এতে জ্বালাপোড়া বেড়ে যাবে।

পমফোলিক্স মূলত একটি দীর্ঘমেয়াদী সমস্যা যা বারবার ফিরে আসতে পারে। ছবি: পেক্সেলস
পমফোলিক্স মূলত একটি দীর্ঘমেয়াদী সমস্যা যা বারবার ফিরে আসতে পারে। ছবি: পেক্সেলস

জেনে রাখা ভালো

প্রাকৃতিক উপাদান ব্যবহারের পাশাপাশি পমফোলিক্স নিয়ন্ত্রণে রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। প্রথমত, কোনো অবস্থাতেই ফোসকাগুলো হাত দিয়ে চুলকে ফাটানোর চেষ্টা করবেন না। ফোস্কা ফেটে গেলে ভেতরের চামড়া উন্মুক্ত হয়ে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। দ্বিতীয়ত, ঘরের কাজ করার সময় সরাসরি ডিটারজেন্ট, ডিশ ওয়াশিং লিকুইড বা ক্ষারযুক্ত সাবান হাত দিয়ে ধরবেন না। প্রয়োজনে সুতির আস্তরণযুক্ত রাবারের গ্লাভস ব্যবহার করুন।

পমফোলিক্স মূলত একটি দীর্ঘমেয়াদি সমস্যা যা বারবার ফিরে আসতে পারে। প্রাকৃতিক উপায়ে এর অস্বস্তি কমানো সম্ভব হলেও, যদি লক্ষণগুলো খুব তীব্র হয়, ফোস্কা থেকে পুঁজ বের হয় কিংবা প্রচণ্ড ব্যথা হয়, তবে দেরি না করে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

সূত্র:হেলথলাইন ও কামা আয়ুর্বেদা

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...