বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য স্মার্টফোন কেন স্বপ্নে থাকে না

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য স্মার্টফোন কেন স্বপ্নে থাকে না

স্বপ্ন গবেষক এবং স্লিপ অ্যান্ড ড্রিম ডেটাবেইসের পরিচালক ড. কেলি বুলকলে বলেন, দৈনন্দিন জীবনে প্রায় সর্বব্যাপী হয়ে ওঠা মোবাইল ফোন স্বপ্নে এত কম দেখা যাওয়ার বিষয়টি বিস্ময়কর। সাধারণত মানুষের জাগ্রত জীবনের অভিজ্ঞতা ও আবেগের প্রতিফলন ঘটে স্বপ্নে। সে বিবেচনায় ফোনের এমন অনুপস্থিতি গবেষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।

এর সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে গবেষকেরা মনে করছেন, স্বপ্নে কোনো কিছুর উপস্থিতি নির্ভর করতে পারে তার সঙ্গে জড়িয়ে থাকা আবেগের গুরুত্বের ওপর। মানুষের কাছে স্মার্টফোন গুরুত্বপূর্ণ হলেও যন্ত্রটি নিজে ততটা আবেগের বিষয় নয়। বরং ফোনের মাধ্যমে যেসব মানুষের সঙ্গে যোগাযোগ হয়, যেসব ঘটনা দেখা বা শোনা যায়, সেগুলোই বেশি আবেগপূর্ণ।

ড. বুলকলের মতে, মানুষ ফোনের বস্তুগত অস্তিত্বের চেয়ে ফোনের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা ও সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। এ কারণেই স্বপ্নে ফোনের কার্যকর ব্যবহারের চেয়ে হারিয়ে যাওয়া কিংবা বিকল হয়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যেতে পারে। কারণ, ফোন হারানোর আশঙ্কা মানুষের মধ্যে তুলনামূলক বেশি উদ্বেগ তৈরি করে।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...