অলিভ অয়েল ত্বক কোমল রাখে

প্রশ্ন: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চুল রিবন্ডিং করার মতো সিল্কি ও মজবুত করা যায়? চুল পড়া রোধের পদ্ধতিগুলো জানাবেন।
মালিহা,ঢাকা
উত্তর:অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহারে চুল সিল্কি হবে এবং চুলের জেল্লা বাড়বে। অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে। প্রথমে চুল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর চুল ৮০ ভাগ শুকিয়ে নিন। তারপর অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এটি মাথার ত্বকে ব্যবহারের প্রয়োজন নেই। এই জেল চুলে কন্ডিশনারের কাজ করবে। এটি চুলের দৈর্ঘ্য বুঝে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে পানিতে ধুয়ে নিন।
লাইফস্টাইল থেকে আরও পড়ুন

