বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

পুরুষের জীবনযাপনে যা যোগ করতে হবে

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম
পুরুষের জীবনযাপনে যা যোগ করতে হবে

সপ্তাহ শেষে নিজের ভালো লাগার কাজে সময় দিন

ব্যস্ত শিডিউলের মধ্যেও সপ্তাহে অন্তত কিছুটা সময় নিজের ভালো লাগার কোনো কাজের জন্য বরাদ্দ রাখুন। বই পড়া, গান শোনা, বাগান করা, ছবি তোলা বা ডায়েরি লেখার মতো শখগুলো মন সতেজ রাখে এবং প্রতিদিনের একঘেয়েমি দূর করে।

দৈনিক অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন

ব্যায়াম শুধু শরীরের পেশি গঠন করে না, এটি মনের জন্যও দারুণ এক ওষুধ। নিয়মিত হাঁটা, দৌড়ানো, জিম করা বা সাঁতার কাটার ফলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা তাৎক্ষণিকভাবে মুড ভালো করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমায়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখুন।

বিশেষজ্ঞের পরামর্শ বা থেরাপির গুরুত্ব বুঝতে হবে

গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কোনোভাবেই মানসিক চাপ বা বিষণ্নতা কাটিয়ে ওঠা সম্ভব হয় না, তখন একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের শরণাপন্ন হওয়া। শারীরিক অসুস্থতায় আমরা যেমন চিকিৎসকের কাছে যাই, মনের অসুস্থতাতেও ঠিক একইভাবে প্রফেশনাল সাহায্য নেওয়া উচিত। একে স্বাভাবিকভাবে গ্রহণ করা সুস্থ মানসিকতার পরিচয়। নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়; বরং পরিবার ও সমাজের প্রতি নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালনের জন্য সবার আগে নিজের মন সুস্থ রাখা প্রয়োজন। প্রতিদিনের এই ছোট ছোট পরিবর্তনই দীর্ঘ মেয়াদে এনে দিতে পারে একটি শান্ত ও সুখী জীবন।

লেখক: চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র‍্যাকটিশনার ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...