বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

হেমন্তে ঠোঁটের সজীবতা বজায় রাখতে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
হেমন্তে ঠোঁটের সজীবতা বজায় রাখতে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে

লিপবাম ও পেট্রোলিয়াম জেলির সঠিক ব্যবহার

বাইরে বের হওয়ার সময় বা ঘরে সব সময় ঠোঁট হাইড্রেটেড রাখা প্রয়োজন।

এসপিএফ যুক্ত লিপবাম:দিনের বেলা বাইরে যাওয়ার সময় এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করবে।

ভেজা ঠোঁটে জেলি:মুখ ধোয়ার পর ঠোঁট হালকা ভেজা থাকা অবস্থায় পেট্রোলিয়াম জেলি বা লিপবাম লাগান। এতে আর্দ্রতা লক হয়ে যায়।

শরীর ভেতর থেকে ডিহাইড্রেটেড হয়ে পড়লে ঠোঁট বেশি ফাটে। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। মডেল: মৌমিতা, মেকআপ: নিউ রেড বিউটি স্যালন, ছবি: হাসান রাজা
শরীর ভেতর থেকে ডিহাইড্রেটেড হয়ে পড়লে ঠোঁট বেশি ফাটে। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। মডেল: মৌমিতা, মেকআপ: নিউ রেড বিউটি স্যালন, ছবি: হাসান রাজা

লাইফস্টাইল ও কিছু জরুরি সতর্কতা

বাহ্যিক যত্নের পাশাপাশি কিছু অভ্যাস পরিবর্তন করা জরুরি।

ঠোঁট জিহ্বা দিয়ে না ভেজানো:অনেকেরই অভ্যাস থাকে ঠোঁট শুকিয়ে গেলে জিহ্বা দিয়ে ভেজানো। লালার মধ্যে থাকা এনজাইম ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে তোলে। তাই এই অভ্যাস পরিহার করুন।

পর্যাপ্ত পানি পান:আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলে পানি পানের পরিমাণ কমে যায়। শরীর ভেতর থেকে ডিহাইড্রেটেড হয়ে পড়লে ঠোঁট বেশি ফাটে। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।

ম্যাট লিপস্টিক এড়িয়ে চলা:হেমন্ত ও শীতের এই সময়ে অতিরিক্ত ম্যাট লিপস্টিক ঠোঁটকে আরও শুষ্ক করে। লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই নিচে লিপবাম লাগিয়ে নেবেন।

প্রকৃতির এই পরিবর্তনের সময়ে সামান্য একটু সচেতনতা এবং নিয়মিত যত্নই পারে আপনার ঠোঁটের স্বাভাবিক কোমলতা ও হাসি বজায় রাখতে।

সূত্র:স্টাইলক্রেজ

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...