স্পেনে এত চুমু খায় কেন মানুষ

তবে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শনের ইতিহাস সব সময় এমন উদার ছিল না। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্বৈরশাসনের সময় রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধ ও কঠোর আইন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করত। সমকামিতা ছিল অপরাধ এবং প্রকাশ্যে চুম্বনের কারণেও যুগলদের জরিমানা করা হতে পারত।
১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিতে সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা হয়। মাদ্রিদে গড়ে ওঠে ‘লা মুভিদা মাদ্রিলেনা’ নামে পরিচিত স্বাধীনতাকামী সাংস্কৃতিক আন্দোলন। চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারসহ শিল্পীরা তাঁদের কাজের মধ্য দিয়ে পুরোনো রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ জানান। যৌনতা, ভালোবাসা ও ব্যক্তিস্বাধীনতার প্রকাশ ক্রমেই দৃশ্যমান হয়ে ওঠে।

এই পরিবর্তনের পেছনে এলজিবিটি অধিকারকর্মীদের আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৮৬ সালে মাদ্রিদের পুয়ের্তা দেল সোল এলাকায় চুম্বন করার কারণে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। ‘পাবলিক স্ক্যান্ডাল’ আইনে তাঁদের দুই দিন আটক রাখা হয়েছিল। এর প্রতিবাদে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি সেখানে গণচুম্বন কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মাদ্রিদের প্রাইড মিছিলগুলোও পুয়ের্তা দেল সোল এলাকায় চুম্বনের মধ্য দিয়ে শেষ হতো। ১৯৮৮ সালে প্রকাশ্যে কেলেঙ্কারি সৃষ্টির অভিযোগসংক্রান্ত আইনটি বিলুপ্ত হয়।
তবে আজও এই স্বাধীনতা সবার জন্য সমান নয়। দেশটিতে প্রকাশ্যে বয়স্ক যুগলের চুম্বন অনেক সময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। একইভাবে সমকামী যুগলদেরও বেশি সামাজিক নজরদারির মুখে পড়তে হয়।

