বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

নবান্নের ঘ্রাণ নিয়ে এল অগ্রহায়ণ, ঋতুবদলের এই সময়ে কী খাবেন ও কেন

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম
নবান্নের ঘ্রাণ নিয়ে এল অগ্রহায়ণ, ঋতুবদলের এই সময়ে কী খাবেন ও কেন

পিঠা-পায়েসেও পুষ্টি আছে

অগ্রহায়ণ মানেই বাজারে নতুন আমন ধানের চাল আসা। নতুন চালের ভাত, ক্ষীর, পায়েস কিংবা পিঠা-পুলি বাঙালি তো এই সময় থেকে তৈরি শুরু করে। নতুন চালে প্রচুর শর্করা থাকে, যা শীতের শুরুতে শরীরে প্রয়োজনীয় তাপ ও শক্তি জোগায়। এ ছাড়া এসব খাবারে নারকেল, দুধ ও গুড় যোগ করা হয় বলে আরও অনেক পুষ্টি উপাদান শরীরে প্রবেশ করে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এসব খাবার পরিমিত কিংবা চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া উচিত।

নতুন চালে প্রচুর শর্করা থাকে, যা শীতের শুরুতে শরীরে প্রয়োজনীয় তাপ ও শক্তি জোগায়। ছবি: আফরোজা খানম মুক্তা
নতুন চালে প্রচুর শর্করা থাকে, যা শীতের শুরুতে শরীরে প্রয়োজনীয় তাপ ও শক্তি জোগায়। ছবি: আফরোজা খানম মুক্তা

আগাম শীতকালীন শাকসবজি

অগ্রহায়ণে বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, গাজর, টমেটো এবং পালংশাক, লালশাক, লাউশাকের মতো পুষ্টিকর সবজি উঠতে শুরু করে। এসব সবজিতে প্রচুর ভিটামিন এ, সি, কে, ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি-কাশি ও ত্বকের শুষ্কতা দূর করতে এই শাকসবজিগুলো দারুণ কার্যকর।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...