শীতের আমেজে গোসল: কেন সবার আগে চুল ধোয়া উচিত?

সবার আগে চুল ধুতে হবে কেন
বিজ্ঞানী ও চিকিৎসকদের গবেষণায় গোসলের ক্রম নিয়ে নানা মত থাকলেও, ত্বক ও চুল সুরক্ষার স্বার্থে ‘টপ টু বটম’ বা ওপর থেকে নিচে পরিষ্কার করার পদ্ধতিটিকেই বিজ্ঞানীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
রাসায়নিক অবশিষ্টাংশ বা রেসিডিউ দূরীকরণ
লেস্টার ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট ড. প্রিমরোজ ফ্রিস্টোন এবং কেমব্রিজ মেডিকেল গ্রুপের মেডিকেল ডিরেক্টর ডা. শার্লি কুইয়ের মতে, শ্যাম্পু ও কন্ডিশনারে সিলিকন, তেল এবং কৃত্রিম সুগন্ধি থাকে। চুল ধোয়ার সময় পানি ও ফেনার সঙ্গে এই কেমিক্যালের অবশিষ্টাংশ যখন মুখ, পিঠ ও কাঁধের ওপর দিয়ে গড়ায়, তখন তা ত্বকের সংস্পর্শে আসে।
ব্রণ ও ফলিকুলাইটিস রোধ
ডা. শার্লি কুই সতর্ক করে বলেছেন, শ্যাম্পু ও কন্ডিশনারের এই রেসিডিউ ত্বকের লোমকূপ বা পোরস বন্ধ করে দেয়। বিশেষ করে মুখ, পিঠ এবং বুকের ত্বকে চুলকানি, ফুসকুড়ি বা ‘ফলিকুলাইটিস’ হওয়ার প্রধান কারণ হলো চুলে ব্যবহার করা পণ্যের অবশিষ্টাংশ ত্বকে আটকে থাকা। তাই সবার আগে চুল ধুয়ে নিলে পরবর্তী ধাপে মুখ ও শরীর পরিষ্কার করার সময় এই ক্ষতিকর রাসায়নিকগুলো পুরোপুরি ধুয়ে পরিষ্কার হয়ে যায়।

