বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

আসল ইতিহাস নাকি সাজানো রূপ: বিশ্বজুড়ে পর্যটকদের টানছে যেসব জায়গা

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম
আসল ইতিহাস নাকি সাজানো রূপ: বিশ্বজুড়ে পর্যটকদের টানছে যেসব জায়গা

কোনোটি চলচ্চিত্রের তুমুল জনপ্রিয়তার কারণে বদলে নিয়েছে নিজের পরিচয়, আবার কোনোটি যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর নতুন করে ফিরে পেয়েছে অতীতের রূপ। ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে কিছুটা কৃত্রিমতার ছোঁয়া থাকলেও পর্যটকদের কাছে এসব স্থানের আবেদন বিন্দুমাত্র কমেনি। ইতিহাস ও পর্যটনের মেলবন্ধনে গড়ে ওঠা এমনই কিছু আলোচিত স্থানের গল্প উঠে এসেছে সাম্প্রতিক তথ্যে।

থাইল্যান্ডের কাওয়াই নদী ও আলোচিত সেতু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত কুখ্যাত ‘ডেথ রেলওয়ে’র ইতিহাস কোনো গল্প নয়, একেবারেই সত্যি। তবে ১৯৫৭ সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় চলচ্চিত্রের সূত্র ধরে পর্যটকেরা যখন দল বেঁধে ক্যানচানাবুরিতে এসে ‘কাওয়াই নদী’ খুঁজতে শুরু করেন, তখন দেখা দেয় বিপত্তি। কারণ বাস্তবে ওই নামে নির্দিষ্ট কোনো নদী ছিল না। পর্যটকদের আগ্রহের বিষয়টি বিবেচনা করে থাই কর্তৃপক্ষ ‘মে ক্লং’ নামের নদীটির একটি অংশের নাম পরিবর্তন করে ‘কাওয়াই ইয়াই’ রেখে দেয়। নাম পরিবর্তনের এই ঘটনা কৃত্রিম হলেও প্রকৃতির সান্নিধ্য আর ইতিহাসের কারণে অঞ্চলটির আবেদন এখনো অনন্য রয়ে গেছে।

জার্মানির চেকপয়েন্ট চার্লি ও ফ্রাউয়েনকির্চে গির্জা

স্নায়ুযুদ্ধের সময়ে বিভক্ত পূর্ব ও পশ্চিম বার্লিনের সীমান্ত পারাপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পথ ছিল চেকপয়েন্ট চার্লি। সেই স্থানটি এখনো টিকে থাকলেও এর বর্তমান রূপ অনেকটাই কৃত্রিম। সেখানে থাকা সেনা বুথ, বালুর বস্তা কিংবা সেনার পোশাকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা আসলে সাজানো অভিনেতামাত্র। ঐতিহাসিক স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার চেয়ে এলাকাটি এখন মূলত ক্যাফে, স্যুভেনির শপ আর দর্শনার্থীদের ছবি তোলার কেন্দ্রেই পরিণত হয়েছে।

অন্যদিকে জার্মানির ড্রেসডেন শহরে রয়েছে ঐতিহাসিক ফ্রাউয়েনকির্চে গির্জা, যার মূল নকশা ছিল ১৭৪৩ সালের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, ১৯৪৫ সালে মিত্রবাহিনীর চালানো প্রচণ্ড বোমাবর্ষণে গির্জাটি সম্পূর্ণ ধসে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে এটি কেবলই এক ধ্বংসস্তূপ হয়ে পড়ে ছিল। পরবর্তী সময়ে ২০০৫ সালে গির্জাটি পুনরায় নির্মাণ করা হয়। আধুনিক সময়ে নতুন করে তৈরি হলেও জার্মানির পুনরেকত্রীকরণ এবং মানবাধিকার আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে জায়গাটির গুরুত্ব অপরিসীম।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে চুয়াডাঙ্গা ডট নেট এই তথ্য জানিয়েছে।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...