বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

সম্পর্কে গিল্ট ট্রিপিংয়ের শিকার? সঙ্গী অপরাধবোধে ভোগালে যেভাবে নিজেকে রক্ষা করবেন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
সম্পর্কে গিল্ট ট্রিপিংয়ের শিকার? সঙ্গী অপরাধবোধে ভোগালে যেভাবে নিজেকে রক্ষা করবেন

অপরাধবোধে না ভুগে যা করতে পারেন

আবেগ ও বাস্তবতার পার্থক্য বুঝুন

সঙ্গী যখন আপনাকে কোনো বিষয়ে দায়ী করেন, তখন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই এমন কিছু করেছি, যা অন্যায়। নাকি আমাকে অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবেগ দিয়ে পরিস্থিতি বিচার না করে যুক্তির আলোতে বাস্তবতা যাচাই করা শিখুন।

নিজের সীমানা বা বাউন্ডারি স্পষ্ট করুন

সম্পর্কে ভালোবাসা থাকার মানে এই নয় যে আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন। সঙ্গী গিল্ট ট্রিপ দিলে তাঁর বারবার অন্যায় বা অযৌক্তিক দাবি মেনে নেওয়া বন্ধ করুন। একবার আপনি চাপের মুখে পড়ে কোনো দাবি মেনে নিলে, সঙ্গী এটিকে আপনার দুর্বলতা ভেবে বারবার এই কৌশল ব্যবহার করবেন। শান্ত কিন্তু দৃঢ়ভাবে আপনার আপত্তি প্রকাশ করুন।

সরাসরি এবং স্পষ্ট ভাষায় কথা বলুন

সঙ্গীর আচরণ যে আপনাকে আঘাত করছে, তা তাঁকে স্পষ্ট করে জানান। তবে কথা বলার সময় আক্রমণের ভাষা ব্যবহার না করে নিজের অনুভূতির ওপর জোর দিন। যেমন তুমি সব সময় আমার খুঁত ধরো; এভাবে না বলে বলুন, তুমি যখন বিষয়টি নিয়ে বারবার কথা তোলো, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়, যা আমার ভালো লাগে না।

আত্মবিশ্বাসের চর্চা ও নিজের যত্ন

গিল্ট ট্রিপের সবচেয়ে বড় ক্ষতি হলো, এটি মানুষের আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেয়। তাই নিজের ভালো লাগার কাজগুলোতে মনোযোগ দিন। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বিশ্বাস করুন। বন্ধুবান্ধব ও পরিবারের ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান, যাঁরা আপনার আসল মূল্য মনে করিয়ে দেবে।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...