বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

জেনে নিন বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ডের দেশের নাম

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম
জেনে নিন বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ডের দেশের নাম

হৃৎপিণ্ড ভালো রাখতে যা করবেন

হৃদ্রোগের এই বৈশ্বিক ব্যবধান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সুস্থ থাকা বড় কোনো অলৌকিক বিষয় নয়। এটি সঠিক খাদ্যাভ্যাস, সচেতনতা এবং সুস্থ জীবনধারার ফল। তাই হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখতে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি।

দক্ষিণ কোরিয়ার উন্নত স্বাস্থ্যসেবা, হাসপাতালগুলোর শক্তিশালী নেটওয়ার্ক এবং শাকসবজি ও গাঁজানো খাবারে সমৃদ্ধ ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস তাদের হৃৎপিণ্ড সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখছে। ছবি: পেক্সেলস
দক্ষিণ কোরিয়ার উন্নত স্বাস্থ্যসেবা, হাসপাতালগুলোর শক্তিশালী নেটওয়ার্ক এবং শাকসবজি ও গাঁজানো খাবারে সমৃদ্ধ ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস তাদের হৃৎপিণ্ড সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখছে। ছবি: পেক্সেলস

ফাইবার বা আঁশযুক্ত খাবার: ওটস, বার্লি, শিম, আপেল ও নাশপাতির মতো দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

সুষম সকালের নাশতা:পুষ্টিকর ও ভারী নাশতা সারা দিনের শক্তি জোগায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। নাশতায় ওটমিল, গোটা শস্যের রুটি, ডিম কিংবা বাদাম রাখা যেতে পারে।

মাছ ও বাদাম খাওয়ার অভ্যাস:স্যামন, টুনা বা স্থানীয় ছোট মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্রোগ প্রতিরোধে দারুণ উপকারী। এ ছাড়া কাঠবাদাম, আখরোটও হৃৎপিণ্ডের জন্য খুব ভালো।

লবণ ও স্যাচুরেটেড ফ্যাট কমানো: খাবারে অতিরিক্ত লবণ ও ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপ বাড়ায়। চর্বিযুক্ত খাবারের বদলে জলপাই তেল বা স্বাস্থ্যকর ফ্যাট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

চা ও ডার্ক চকলেট: দিনে ১ থেকে ৩ কাপ সবুজ বা কালো চা এবং পরিমিত ডার্ক চকলেট খাওয়া হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সূত্র:ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, হেলথ লাইন

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...