বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

চুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
চুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়

৪. প্রয়োজনীয় এসেনশিয়াল অয়েল ব্যবহার

বিভিন্ন প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল চুলের বৃদ্ধিতে দুর্দান্ত কাজ করে। বিশেষ করে পাম্পকিন সিড অয়েল (মিষ্টি কুমড়ার বিচির তেল), রোজমেরি অয়েল, পেপারমিন্ট অয়েল, জোজোবা এবং ল্যাভেন্ডার তেল চুলের গোড়া মজবুত করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

৫. পুষ্টি উপাদানের অভাব পূরণ

শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাব হলে চুলের গঠনে নেতিবাচক প্রভাব পড়ে। আয়রন, জিংক, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ই, এ এবং ফোলিক অ্যাসিডের ঘাটতি চুল পড়ার প্রধান কারণ। গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ এবং ওমেগা-৬ সাপ্লিমেন্ট চুল পড়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬. নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ বা মাথার ত্বকের পরিচর্যা

মাথার ত্বক প্রতিদিন আঙুল দিয়ে ম্যাসাজ করলে রক্তের কৈশিক নালীগুলো প্রসারিত হয়। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলকে মূল থেকে শক্ত ও মোটা করে তোলে। ফলে চুল সহজে ভেঙে যায় না।

৭. পিআরপি থেরাপির সাহায্য নেওয়া

চুলের আধুনিক চিকিৎসায় প্লেটলেট-রিচ প্লাজমা বা পিআরপি থেরাপি একটি বিপ্লব নিয়ে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেট নিয়ে স্ক্যাল্পে ইনজেক্ট করা হয়, যা স্টেম সেলের মতো কাজ করে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

৮. অতিরিক্ত তাপপ্রয়োগ এড়িয়ে চলুন

কার্লিং আয়রন, স্ট্রেটনার বা হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার চুলের আর্দ্রতা নষ্ট করে দেয় এবং চুলকে শুষ্ক করে ভেঙে ফেলে। স্টাইলিং টুলস ব্যবহারের সময় তাপমাত্রা কম রাখা উচিত এবং হিট প্রটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করা জরুরি।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...