বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

এক দিনের জকিগঞ্জ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
এক দিনের জকিগঞ্জ ভ্রমণ

তিন নদীর মোহনায় প্রকৃতির গান

শিতালং শাহর সমাধিস্থল থেকে পাঁচ-সাত মিনিট হাঁটলে পৌঁছানো যায় তিন নদীর মোহনায়। স্থানীয়দের কাছে জায়গাটি তি-গাঙ্গা নামে সুপরিচিত। বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে অবস্থিত এই স্থান নদীপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের কাছে অনন্য।

ভারত থেকে প্রবাহিত বরাক নদ এসে সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়েছে এখানে। এতে তৈরি হয়েছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। নদীর বিস্তৃত জলরাশি, শীতল বাতাস আর নীল আকাশ। সব মিলিয়ে জায়গাটি মনোমুগ্ধকর।

মোহনার পাশে সুরমা নদীর তীর ঘেঁষে রয়েছে ঐতিহাসিক বারঠাকুরী গায়েবি দিঘি। তবে কালের বিবর্তনে দিঘিটির আর দৃশ্যমান অস্তিত্ব নেই। সেখানে এখন বিস্তৃত কৃষিজমি।

কুশিয়ারার তীরে জকিগঞ্জ কাস্টম ঘাট

কুশিয়ারা নদীর তীরঘেঁষা এই জায়গা বেশ মনোরম। এখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ওপারে ভারতের করিমগঞ্জও দেখা যায়। নদীপথে নৌকায় মানুষজনের পারাপারের দৃশ্য চোখে পড়ে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী হওয়ায় জায়গাটির রয়েছে আলাদা ভৌগোলিক গুরুত্ব।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগমুহূর্তে ঘাটে গিয়ে দেখলাম, শিশুরা ঘুড়ি ওড়াচ্ছে। দৃশ্যটি বেশ উপভোগ্য। ঘুড়ির নাটাই বাংলাদেশের মাটিতে আর ঘুড়ি উড়ছে ভারতের আকাশে! সীমান্তের দুই পাশের আকাশ ঘুড়ির সুতোয় বাঁধা। এমন দৃশ্য সহজে মন কেড়ে নেয়। স্মরণ করিয়ে দেয় দুরন্ত শৈশবকেও।

স্থানীয় মানুষজনের কাছেও জায়গাটি বেশ জনপ্রিয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে এখানে অবসর সময় কাটাতে আসেন—নদীর শান্ত পরিবেশ, খোলা আকাশ আর ওপারের ভূখণ্ডের দৃশ্য দেখতে। সব মিলিয়ে জকিগঞ্জ কাস্টম ঘাট হতে পারে বিকেলের সময় কাটানোর চমৎকার গন্তব্য।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...