বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে মারধর ও চাঁদাবাজি মামলার তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল (২৫), রহমতপুর গ্রামের ফকির মণ্ডলের ছেলে তেলা জালাল (৫০) এবং একই গ্রামের জালালের ছেলে শান্তি (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মারধর ও চাঁদাবাজির অভিযোগে শুক্রবার (৬ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় (১৪৩/৪৪৭/৩৭৯/৩২৩/৪২৭/৩০৭/১১৪/৫০৬) একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-০৪, তারিখ: ০৬/১১/২০২৬ খ্রি.)। মামলাটি রুজু হওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, আসামিদের পিসিপিআর (PCPR) যাচাই-বাছাই করা হয়েছে। এতে তাঁদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড বা বিরূপ তথ্য পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৭ নভেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...