বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

মেহেরপুর-বারাদী সড়কে পথরোধ করে পাখিভ্যান ও আলগামন ছিনতাই, টাকা ও মাছ লুট

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম
মেহেরপুর-বারাদী সড়কে পথরোধ করে পাখিভ্যান ও আলগামন ছিনতাই, টাকা ও মাছ লুট

মেহেরপুর-বারাদী সড়কের আমঝুপি এলাকায় চালকদের জিম্মি করে একটি পাখিভ্যান ও একটি আলগামন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এ সময় ভ্যানে থাকা চিংড়ি মাছ, নগদ টাকা ও মোবাইল ফোনও লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা রেল স্টেশন পাড়ার বাসিন্দা কালুর পাখিভ্যানে মেহেরপুরের মাছ ব্যবসায়ী তামিম মণ্ডল চিংড়ি মাছ নিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। পথে আমঝুপি দিনদও ব্রিজ থেকে আমঝুপি মাঠের মাঝামাঝি পৌঁছালে ৬ থেকে ৭ জনের একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে। দুর্বৃত্তরা তাদের দুজনকে জোর করে রাস্তার পাশের জমিতে নিয়ে আটকে রাখে। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মাছসহ পাখিভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।

প্রায় একই সময়ে একই স্থানে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কেদারগঞ্জের আমিরুল ইসলাম মেহেরপুর হয়ে আলগামন চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা তাকেও একইভাবে আটকে রেখে তার আলগামনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী তিনজনই মেহেরপুর সদর উপজেলার বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে গিয়ে বিষয়টি জানান। অভিযোগ পেয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...