বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

মেহেরপুরে বাল্যবিবাহ ও যৌতুক রুখতে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
মেহেরপুরে বাল্যবিবাহ ও যৌতুক রুখতে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ

মেহেরপুরে বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি রুখতে, নারীশিক্ষার বিস্তার এবং পরিবারে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার চাঁদবিল-ময়রামারি-কোলা (সিএমসি) মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপে) দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মেহেরপুর সদর উপজেলা কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘বাল্যবিবাহ বন্ধ চাই, যৌতুক বন্ধের বিকল্প নাই। সঞ্চয় করবো, ভবিষ্যৎ গড়বো, বাল্যবিবাহ রুখবো’।

মেহেরপুর জেলা বিআরডিবির উপপরিচালক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কাওসার আলী ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান তারিক। এ ছাড়া সিএমসি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসানুজ্জামান, প্রধান শিক্ষক খালেদ ওমর রুমি, শিক্ষার্থী শোভা খাতুন এবং অভিভাবকদের পক্ষ থেকে মনিরা খাতুন বক্তব্য রাখেন।

আলোচকেরা বলেন, বাল্যবিবাহ ও যৌতুক সমাজ ও পরিবারের জন্য চরম ক্ষতিকর। কন্যাশিশুদের সুরক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই। অল্প বয়সে বিয়ে না দিয়ে পরিবারের ভেতরে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সচেতন থেকে অভিভাবকদেরই অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...