বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

দর্শনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, অবৈধ স্থাপনা সরাতে ১৫ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম
দর্শনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, অবৈধ স্থাপনা সরাতে ১৫ দিনের আলটিমেটাম

দর্শনা পৌর শহরের রেলবাজার ও এর আশপাশের সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এই অভিযান চালান।

অভিযানে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে ফুটপাত ও প্রধান সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে শুরু করে বটতলা পর্যন্ত প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে কাঁচামাল, ফল ও মুদিখানাসহ নানা ধরনের দোকানপাট চালানো হচ্ছিল। ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় সাধারণ পথচারীদের হাঁটাচলায় মারাত্মক বিঘ্ন ঘটছিল এবং সড়কে প্রতিনিয়ত লেগে থাকত যানজট। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন সরেজমিনে অভিযান চালান। এ সময় যেসব দোকানে হালনাগাদ ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি, তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

এছাড়া চলাচলের রাস্তার ওপর মুরগির খাঁচা রাখা এবং যত্রতত্র বর্জ্য ফেলে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপরাধে ‘মনি’ নামের এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাকে আগামী ৭ দিনের মধ্যে রাস্তার ওপর থেকে খাঁচাসহ যাবতীয় অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, সড়কের ড্রেনের ওপর নির্মিত পাকা বা কাঁচা শেড, সিঁড়ি এবং প্রধান সড়কের ওপর ঝুলিয়ে রাখা অনুমোদনহীন সাইনবোর্ডসহ সব ধরনের অবৈধ স্থাপনা আগামী ১৫ দিনের মধ্যে নিজ খরচে সরিয়ে নিতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...