আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক নির্দেশনা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানটি পরিচালিত হয় রোববার দুপুর ২টা ৫ মিনিটে। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোলদাড়ী বাজারের বারঘরিয়া মোড়ে অভিযান চালান। ওই সময় মনোয়ারের দোকানের সামনের পাকা রাস্তা থেকে জাহাপুর গ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ স্বপন আলীকে (৪২) আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
অন্যদিকে, একই দিন রাত ১০টা ৫ মিনিটের দিকে কুমারী গ্রামের গাংপাড়া ব্রিজের ওপর আরেকটি মাদকবিরোধী অভিযান চালান থানার এসআই মানিক কুমার শিকদার ও তার সঙ্গীয় ফোর্স। এসব অভিযানে সর্বমোট ২০৫ পিস ইয়াবাসহ দুজনকে আইনের আওতায় আনা হয়।

