বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প
বিজ্ঞাপন

দামুড়হুদায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে টাকা দাবি, প্রশাসনের জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম
দামুড়হুদায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে টাকা দাবি, প্রশাসনের জরুরি সতর্কবার্তা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদবি ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। ব্যাংকের দেনা শোধ এবং নিয়মিত ভাতা সচল রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকের কাছে চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ০১৭৯৫-২৪৪৭৬৮ ও ০১৭১৯-৬৭৯০৪৩ নম্বরসহ কয়েকটি মোবাইল নম্বর থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ফোন দেওয়া হচ্ছে। ফোনে নিজেদের দামুড়হুদার ইউএনও পরিচয় দিয়ে জানতে চাওয়া হচ্ছে তাঁদের কোনো ব্যাংক ঋণ আছে কি না। ঋণ থাকলে তা পরিশোধ করে দেওয়া এবং ভাতা পাওয়ার পথ সুগম রাখার কথা বলে এই অর্থ দাবি করা হচ্ছে।

বিষয়টি নজরে এলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি জানান, ব্যক্তিগত কিংবা সরকারি কোনো কাজের দোহাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনোই কারও কাছে টাকা চান না। এসব ফোনকল সম্পূর্ণভাবে প্রতারণামূলক চক্রের কাজ।

প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, সন্দেহজনক কোনো নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হলে কোনো অবস্থাতেই তা দেওয়া যাবে না। এ ধরনের কল এলে দ্রুত নিকটস্থ থানা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রতারণার বিষয়ে নিশ্চিত হতে কিংবা সরাসরি অভিযোগ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ০১৭১৬-৩৬৩০৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে তথ্য যাচাই-বাছাই করা এবং প্রতারকদের ফাঁদে পা না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...