বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচন: প্রার্থী বাছাইয়ে ফোরামের বৈঠক, আবেদন জমার সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচন: প্রার্থী বাছাইয়ে ফোরামের বৈঠক, আবেদন জমার সময় নির্ধারণ

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে তৎপরতা শুরু করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক প্রক্রিয়া চূড়ান্ত করতে চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর দুইটায় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ। সভায় ফোরামের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী দেওয়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী ফোরামের ব্যানার থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বেলা দুইটার মধ্যে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে তাদের আবেদনপত্র জমা দেবেন। প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুর দুইটায় আইনজীবী সমিতির নতুন ভবনের দোতলায় ফোরামের সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্তও হয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, সরকারি কৌঁসুলি আব্দুল খালেক, স্পেশাল পিপি এম এম শাহজাহান মুকুল, অতিরিক্ত পিপি শামীম রেজা ডালিম এবং যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন মইনুল।

এ ছাড়া সভায় অংশ নেন ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, সিরাজুল ইসলাম (১), বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, রুবিনা পারভীন ও খন্দকার অহিদুল আলম।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ দলীয় ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একসঙ্গে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানেন। প্রতিবছর নভেম্বর মাসের শেষ শনিবার ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির এই বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...