বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন
বিজ্ঞাপন

মহেশপুর ও জীবননগর সীমান্তে নারী-শিশুসহ আটক ৩, মদ ও কীটনাশক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
মহেশপুর ও জীবননগর সীমান্তে নারী-শিশুসহ আটক ৩, মদ ও কীটনাশক উদ্ধার

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিভিন্ন পয়েন্ট থেকে ৯১ বোতল ভারতীয় মদ ও ১০০ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়েছে। রোববার ও সোমবার এসব অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে পলিয়ানপুর বিওপির হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার ৬০/২৬-আরের কাছাকাছি মাতলায়হাটি গ্রাম দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।

এর বাইরে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে মাদক ও মালামাল উদ্ধার করে বিজিবি। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মহেশপুরের লড়াইঘাট বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬০/১৪১-আরের কাছে লড়াইঘাট গ্রামে অভিযান চালান। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

পরদিন সকাল ছয়টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬৩/২-এসের নিকটবর্তী হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে আরও ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে যাদবপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ৪৭/৫-এসের কাছাকাছি গোপালপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...