বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

দামুড়হুদায় পুলিশের উপর হামলা মামলায় মারুফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
দামুড়হুদায় পুলিশের উপর হামলা মামলায় মারুফ গ্রেফতার

স্টাফ রিপোর্ট : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সরকারি দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় আসামি মোঃ মারুফ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ২টার দিকে দর্শনা থানাধীন উজলপুর গ্রামে শাহাবুলের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ হোসেন দর্শনা থানার জয়নগর (কাস্টমপাড়া) গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহর তত্ত্বাবধানে দামুড়হুদা মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মোঃ শামসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নৈশ টহলে বের হন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামে ফায়ার সার্ভিসের উত্তর পাশে ছোট পোল নামক স্থানে হাইওয়ে সড়কে দায়িত্ব পালনকালে লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালানোর উদ্দেশ্যে কর্তব্যরত কনস্টেবল মোঃ আলমগীর হোসেনকে (নং-৮১৯) সজোরে ধাক্কা দেন। এতে তাঁর মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মোটরসাইকেল আরোহী লাল-কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নং- চুয়াডাঙ্গা-হ-১৪-৯৭০৫) ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটি ২৩ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে বিধি অনুযায়ী জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ২৩ অক্টোবর মামলা নং-১৪ দায়ের করা হয়। দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩০৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মারুফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দর্শনা থানা ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর বিভিন্ন ধারায় মোট ৯টি মামলার তথ্য রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...