বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে টোটনের দুই মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে টোটনের দুই মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে শরিফুল ইসলাম টোটন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বাগানপাড়া গ্রামে শরিফুল ইসলাম টোটনের বসতবাড়ির সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় শরিফুল ইসলাম টোটনকে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের সামনে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম টোটন বাগানপাড়া গ্রামের শরিবত মন্ডলের ছেলে। পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারী ট্রায়ালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রোববার দুপুর ১টার দিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...