বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

দামুড়হুদায় ঘরে ঢুকে জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত যুবকের গলায় কোপ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
দামুড়হুদায় ঘরে ঢুকে জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত যুবকের গলায় কোপ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গভীর রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় হোসেন আলী নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের তারিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

আহত হোসেন আলী তারিনীপুর গ্রামের ঈদ্রীস আলীর ছেলে।

স্বজনরা জানান, রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন হোসেন। ওই সময় জানালার ফাঁক দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে পালিয়ে যায়। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে জখম গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা বা কী উদ্দেশ্যে তাঁর ওপর এ হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া চুয়াডাঙ্গা ডট নেটকে বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...