কালীগঞ্জে নেতাকর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ঝিনাইদহের কালীগঞ্জে ১১ দলীয় জোটকে স্বাগত জানাতে আসার পথে নেতাকর্মী ও সমর্থকদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৩১ অক্টোবর) কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের ঈশ্বরবা গ্যাস পাম্পের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, জোটের নেতাকর্মীদের নিয়ে গাড়িটি কালীগঞ্জের দিকে যাচ্ছিল। ঈশ্বরবা গ্যাস পাম্পের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সোজা খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

