বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

কালীগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ এএম
কালীগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারি, আদালতের পরোয়ানাভুক্ত এক আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেয় পুলিশ।

মাদকসহ আটক ৩

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বারবাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) দিপংকর মন্ডলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ রাজু মন্ডল (৩২) ও মানিক হোসেন (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রাজু সাঁকো রোকনপুর গ্রামের মৃত আকিদুল মন্ডলের ছেলে এবং মানিক মোল্লাডাঙ্গা উত্তরপাড়ার সোহাগ আলীর ছেলে।

একই দিন কোলা বাজার পুলিশ ক্যাম্পের এসআই আমির হোসেনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪৫০ টাকাসহ শিমুল শেখ (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বড় তালিয়ান গ্রামের রবিউল শেখ ও মাজেদা বেগমের ছেলে। মাদক উদ্ধারের এসব ঘটনায় কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামি ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

এদিকে সোমবার মধুগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এএসআই এসএম সোহাগ হোসেন। আরাফাত ওই এলাকার আসলাম হোসেনের ছেলে এবং কালীগঞ্জ জিআর-৩০৪/১৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

অন্যদিকে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা ১৯ নম্বর মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আরিফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে। পুলিশ জানায়, আরিফুল কালীগঞ্জ পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গ্রেপ্তার হওয়া পাঁচজনকেই কড়া পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...