বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনামকাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশুজাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বানআইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলের
বিজ্ঞাপন

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন ১১২ দক্ষ কর্মী

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন ১১২ দক্ষ কর্মী

লাগবে যেসব অভিজ্ঞতা

পাশাপাশি কাজের তদারকি, সিদ্ধান্ত গ্রহণ, অগ্রাধিকার নির্ধারণ ও বহুজাতিক কর্মপরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও আবশ্যক। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

শিক্ষাগত যোগ্যতা

অন্যদিকে টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসহ ভোকেশনাল, পলিটেকনিক্যাল বা স্নাতক ডিগ্রিধারীরা বিশেষ গুরুত্ব পাবেন। প্রার্থীদের ওয়্যারহাউসের নেটওয়ার্ক, ক্যাবলিং, র‌্যাকিং ও আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

পাশাপাশি কম্পিউটার জ্ঞান, মাইক্রোসফট এক্সেলে দক্ষতা এবং ইংরেজিতে কথা বলা ও লেখার সক্ষমতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পড়ে বোঝার যোগ্যতাও আবশ্যক।

অন্যান্য সুযোগ-সুবিধা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদের প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। এ চুক্তি নবায়নযোগ্য নয়। কোম্পানির প্রয়োজনীয়তা এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।

প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টার মধ্যে আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংক https://emplo–ee.oep.gov.bd/emplo–ee/registration -এ আবেদন করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...