বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” পালন

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” পালন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী পাঠ করা হয়। বাণী দুটি যথাক্রমে পাঠ করেন মুহম্মাদ ইসমাইল হোসেন (প্রথম সচিব, শ্রম) ও রুবাইয়া আফরোজ (প্রথম সচিব, পাসপোর্ট)।

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় পতাকা দিবস যেভাবে পালিত হয়

দূতালয় প্রধান তৌহিদ-ই ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রেরিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জনতা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ বিমানের প্রতিনিধি, বাংলাদেশ স্কুলের প্রতিনিধি, কমিউনিটি নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

বক্তারা একান্ন বছর আগে দেশের এক ক্রান্তিলগ্নে ঘটে যাওয়া ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি ও জনতার বিপ্লব, দেশ ও জনগণের স্বার্থে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাসহ বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিপ্লব ও সংহতির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ ৭ই নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বলেন, একাত্তরের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একসঙ্গে মুক্তির লড়াইয়ে এক করেছিলেন, সাড়ে চার বছর পর আরেক সংকটের ভোরে তিনিই আবার জাতির সামনে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছেন

আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেল আমিরাত

এসময় রাষ্ট্রদূত বলেন, আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন এবং তিনি টেলিফোনে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তিনি দেশের সম্মান সমুন্নত রাখতে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাগতিক দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ।

অনুষ্ঠানের শেষ পর্বে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সবার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...