বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এআইয়ের অপব্যবহার রোধে সতর্ক থাকতে বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
এআইয়ের অপব্যবহার রোধে সতর্ক থাকতে বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেনসের (এআই) ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এর যেন অপব্যবহার না হয় সেদিকেও সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।

রোববার (৮ নভেম্বর) বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি। প্রতিনিয়ত আমাদেরকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। এ সময়ে তিনি শিক্ষকদের আরও উন্নত মানের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে। তাই, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করে তুলতে এআই ও তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধির আহ্বান জানান।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...